অনিয়ম, উচ্ছৃঙ্খলা বা অসৎ কাজে জড়িতরা যে দলেরই হোক, তাদের কোন ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত।
নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ফাঁকফোকর কোথায় এবং কারা উন্নয়ন প্রকল্প ক্ষতিগ্রস্ত করছে, তা খুঁজে বের করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সমাজের বৈষম্য দূর করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কার আয়-উপার্জন কত, কীভাবে জীবন যাপন করে, সেগুলো বের করতে হবে। এসময় নানা উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।



