গত ২১ মে, ২০১৭ইং দিবাগত রাতে রাত ৯.৩০ ঘটিকায় আনোয়ারা উপজেলার ৫নং বরুমছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুরু মিয়া মাঝির পুরাতন বাড়ীতে পুলিশ আবুল কালামের বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরের সমস্ত আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বিপুল পরিমাণের আর্থিক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। যার পরিমাণ আনুমানিক ১৫ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী ও আনোয়ারা থানা কর্মরত এস.আই. নুরুল আমিন সরেজমিনে এসে পরিদর্শন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ