পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন কমিটিতে আজিমুল হককে সভাপতি ও আমিনুল ইসলাম টিপুকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়েছে।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়। পটিয়ার সাংসদ হুইপ সামশুল হক চৌধুরীর নেতৃত্বে সংগঠনকে গতিশীল করতে জিরি ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি কাজ করবে বলে আশাবাদ ব্যাক্ত করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ