সাইফুর রহমান শামীম
স্থগিত হওয়া কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ফুলবাড়ী উপজেলায় ৬ নং ওয়ার্ডের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মাত্র ১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন আহাম্মদ আলী রতন পোদ্দার।
মঙ্গলবার উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৩ জন সদস্য পদে ও ৩ জন সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দিতা করেন। সদস্য পদে দুই আওয়ামীলীগ প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দিতা হয়। শেষ পর্যন্ত আহাম্মদ আলী রতন পোদ্দার তালা মার্কা প্রতীক নিয়ে ৩৪ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন একই দলের মনিরুজ্জান মানিক। তিনি নলকূপ মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩টি। হাতি মার্কা প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রভাষক নাজমুল হোসাইন এর থলিতে একটি ভোটও পরেনি।
অপরদিকে সংরক্ষিত আসনে বল মার্কা প্রতীক নিয়ে আওয়ামীলীগ নেত্রী লাভলী বেগম ৬৫ ভোট পেয়ে বিজয়ী হন।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ
- ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
- অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু
- দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
- Framtiden för Casino Utan Svensk Licens 10 Euro i Online Gambling



