মোঃ গোলজার রহমান,
সুন্দরগঞ্জে উপ-নির্বাচনে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে সংবর্ধনা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ্ দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত এমপি গোলাম মোস্তফা আহম্মেদ। আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত রেজিয়া বেগম, উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ ভুইঞা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম মনজু, যুগ্ন সাধারণ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বেশ্বর রায় প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই এমপিকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তব্যে এমপি গোলাম মোস্তফা সুন্দরগঞ্জ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সমস্যাসহ ডাক্তার সংকটের সমাধানের আশ্বাস প্রদান করেন।
সর্বশেষ সংবাদ
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত



