চট্টগ্রাম নগরীতে কীভাবে মাদক প্রবেশ করে এবং কোন কোন স্পটে মাদক বিক্রি হয় তা পুলিশ প্রশাসন অবগত আছে। বিশেষ করে স্থানীয় থানাগুলোর সামনেই মাদক বিকিকিনি হয়। প্রকাশ্যে দিবালোকে আসকারদীঘির দক্ষিণ পাড়, চকবাজার অলি খাঁ মসজিদের সামনে কলা বিক্রির ভ্রাম্যমান দোকানে, চকবাজার মুন্সিপুকুর পাড়ে, বাদুরতলা, বহদ্দারহাট, চান্দগাঁও আবাসিক বি-ব্লক, কাপ্তাই রাস্তার মাথা, চট্টেশ্বরী রোডের অভিজাত রেষ্টুরেন্টে, চট্টেশ্বরী রোডের ঝুপড়ির দোকানগুলোতে, পতেঙ্গা সমুদ্র সৈকতে, বাকলিয়ার মাস্টার পুল এলাকার ময়দার মিল, বোর্ড মিল এলাকা, জনৈক জাতীয় পার্টির নেত্রী ও তার ছেলের বাসায়, শাহ আমানত ব্রীজ সংলগ্ন কিছু টং দোকানে নিউ মার্কেট ও রেয়াজউদ্দিন বাজারের ফুটপাতে মাদক বেচাকেনা হয় প্রতিদিন। অথচ টহল পুলিশের সামনে এমন অপরাধ ঘটলেও তারা রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেয়না।
গতকাল দেশের অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন আইন ও অধিকার সংস্থার এক গোল টেবিল বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক। সংগঠনের সভাপতি, বিশিষ্ট রোটারিয়ান এডভোকেট উত্তম কুমার দত্তের সভাপতিত্বে এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী অভিজিৎ রায় পুলকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে অন্যান্য বক্তারা বলেন, পুলিশ চাইলে দ্রুত সময়ের মধ্যে নগরীতে মাদক নিয়ন্ত্রন সম্ভব। বিভিন্ন থানার বেশ কিছু এস আই অত্যন্ত কৌশলে মাদক বিক্রেতাদের প্রশ্রয় দিয়ে থাকেন। বিশেষ করে কোতোয়ালী থানার এ এস আই সাইফুল ইসলাম নীরবে রেয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেটে সম্পৃক্ত হয়ে সহযোগিতা দিয়ে চলেছেন।
বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদের নীরবে সহযোগিতা দিচ্ছে চট্টগ্রাম মেট্রোর পিবিআই এর শীর্ষ কর্মকর্তা এ এসপি মোহাম্মদ মইনুদ্দীন এবং এস আই সন্তোষ কুমার চাকমা। তারা তদন্ত রিপোর্ট তৈরীর নামে অপরাধীদের কাছ থেকে মোটা অংক হাতিয়ে নিচ্ছেন। ফলে নিরাপরাধ ব্যক্তিরা মামলায় ফেঁসে যাচ্ছেন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট দিদারুল আলম চৌধুরী, এডভোকেট তুষার সিংহ হাজারী, এডভোকেট শেখ জামিল আহসান, এডভোকেট অনুপ আইচ, এডভোকেট রিয়াজ উদ্দিন আহমেদ, এডভোকেট রাশেদ খান মেনন, দোহাজারী ৯নং ইউপি চেয়ারম্যান আব্দুল¬াহ আল নোমান বেগ, অভিজিৎ রায় পুলক, মানিক সেন, মো. মহিউদ্দিন, সুমন দে, নিশান মহাজন, ভানু প্রসাদ প্রমুখ।
সভাপতি এডভোকেট উত্তম কুমার দত্ত বলেন, দেশ ও সমাজের কল্যাণে আমাদের সংস্থা পুরো চট্টগ্রামে বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক সভা করে চলেছে। আমরা চাই নিরাপদ সমাজ গড়তে হলে আমাদের কিশোর এবং তরুণ সমাজকে সকল প্রকার অপরাধ থেকে দূরে রাখতে হবে।
সর্বশেষ সংবাদ
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত



