আগামীকাল ২৪ জুলাই বিকাল ৫টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার ১২ তম মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির পক্ষ থেকে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। স্থানঃ- সুপ্রভাত স্টুডিও হল, চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ ডাঃ আব্দুল করিম। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী। সভাপতিত্ব করবেন স্মরণ সভা উদযাপন পরিষদের আহ্বায়ক আনিসুল ইসলাম চৌধুরী প্রমুখ।
স্মরণ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংবাদপত্রের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন নগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ