সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের নবীনগর-ধারাওগাঁও সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। শুক্রবার বিকালে সুরমা নদীর পানির তীব্রবেগে সড়কটি ভেঙ্গে যায়। সড়কটি ভেঙ্গে যাওয়ার কারণে শহরের সঙ্গে সুরমা, জাহাঙ্গীরনগর, কুরবান নগর, রঙ্গারচর ইউনিয়নের সরাসরি সড়ক যোগযোগ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, প্রতি বছর সুরমা নদীর পানি বাড়লে নবীনগর-ধারারগাঁও সড়কে ভাঙ্গন দেখা দেয়। বিশেষ করে ধারারগাঁও প্রবেশের সড়কটি নদীতে সামান্য পানি বাড়লেই হুমকিতে পড়ে যায়। যান চলাচল সচল রাখতে প্রতি বছরই সড়কটি মেরামত করা হয়।
শুক্রবার বিকালে কোন এক সময়ে সুরমা নদীর পানির তীব্রবেগে সড়কটি ভেঙে যায়। হুহু করে পানি ঢুকে যায় ধারারগাঁও, মাইজবাড়ি, নবীনগর এলাকার নিম্নাঞ্চলে।
এদিকে সড়কটি ভেঙ্গে যাওয়ার কারণে শহরের সঙ্গে জাহাঙ্গীরনগর, কুরবান নগর, রঙ্গারচর ইউনিয়নের সরাসরি সড়ক যোগযোগ বন্ধ হয়ে গেছে। এতে লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
ধারারগাঁও এলাকার রাজন মাহবুব বলেন, কর্তৃপক্ষের অবহেলার কারণে সড়কটি ভেঙ্গে গেছে, বার বার যোগযোগ করেও গত কয়েকদিন ধরে সড়কটি রক্ষায় কারো সহায়তা পাওয়া যায়নি। সড়কটি ভাঙ্গার কারণে আমরা লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছি।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



