বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের পটিয়ায় আনন্দ মিছিল বের করা হয়েছে। ১৭ মে (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় পটিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু ছাঈদ তানভীর, পটিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন শর্মা, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অভিজিত ভট্টচার্য্য, যুগ্ম সম্পাদক এসটি মানিক, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম, পটিয়া আইন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন, সুজন সরকার, শাহ জামির, অভিষেক ভট্টচার্য্য, মো. শাহেদ, সাকিব, মনজুর মোরশেদ। কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পটিয়ার কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী জহির, উপ- বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন বকুল, উপ আইন বিষয়ক সম্পাদক শাহাদাতুল হাসান আল মুরাদ স্থান পাওয়ায় দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সর্বশেষ সংবাদ
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া
- আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ
- মেহনতি মানুষের দিন
- বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ
- গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
- শ্রম দিবসঃ বৈষম্যমুক্ত সমাজ চাই
- যশোরের শার্শায় ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী


