আসন্ন মাহে রমজান কে স্বাগত জানিয়ে বিভিন্ন দানশীল ও সামাজিক ,সাংস্কৃতিক সংগঠন সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।
মের্সাস তাহমিনা এন্টারপ্রাইজ নগরীর ইপিজেডস্থ তাহমিনা এন্টারপ্রাইজের উদ্যোগে ৪ঠা মে শনিবার সকালে ওয়াশীল চৌধুরী পাড়াস্থ নিজস্ব বাস ভবন প্রাঙ্গনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোরশেদুল আলম (তাজু) ও ভাইস চেয়ারম্যান মিসেস তসলিমা আক্তারের যৌথভাবে ৪টি ওয়ার্ডের প্রায় ৪ হাজার লোকের মাঝে সেহেরী ও ইফতার-ঈদের কাপড় বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করে।
এ সময় ম্যানেজার মোঃ মহসিন, প্রতিষ্ঠানের কর্নধার মিসেস তাহমিনা চৌধুরী রিংকু,পরিচালক ডা: মোরশেদ খান,পরিবারের সদস্য আয়াত চৌধুরী,তাসকিন চৌধুরী রীম,তাসফিয়া চৌধুরী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবার বিতরণ কার্যক্রম সুষ্টভাবে নগরীর ৩৮,৩৯,৪০ ও ৪১নং ওয়ার্ডের প্রায় ৪হাজার অসহায় রোজাদার পরিবার কে সেহেরী ও ইফতার-ঈদের কাপড় প্রদান করা হয়।
হক সাহেব জামে মসজিদস্থ সামাজিক কমিটি ৩৯নং ওয়ার্ড নারিকেল তলা হক সাহেব জামে মসজিদস্থ সামাজিক কল্যাণ কমিটির উদ্যোগে ৪ঠা মে শনিবার রেইনবো কমিউনিটি সেন্টারে এলাকার ৩ইউনিটের স্থাণীয় দুঃস্থ-অসহায় রোজাদার পরিবার কে সেহেরী ও ইফতার সামগ্রী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি,৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন।
সংগঠনের সভাপতি হাজী মোঃ হানিফের সভাপতিত্বে বিতরণ কর্মসূচিতে আরো বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজী সিরাজুল হক,সাঃসম্পাদক-মোঃ জাহিদ হোসেন,সহ-সভাপতি হাজী মোঃমহসিন,সাংগঠনিক সম্পাদক-মোঃ শাহজাহান,সহ-সম্পাদক মোঃ হাসান॥ অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন-সহ সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান,মোঃ সাজ্জাদ হোসেন জুয়েল,কামরান,ওমর শরীফ,জসিম ,খুরশীদ,আবু কাউসার,বাবলা,জাহেদ ও জনি।
পতেঙ্গা ৪০নং ওয়ার্ড অফিস সরকার ঘোষিত জেলে সম্প্রদায়/জেলেদের কে মৎস্য কার্যক্রম বন্ধ করন প্রকল্পের আওতায় ৪ কেজি করে ৭২পরিবার কে মোট ২হাজার ৮শত৪০কে চাউল বিতরণ উদ্বোধন করেন কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন।শনিবার বিকেল ৩টায় কাটগড়স্থ কার্যলয়ে মহিলা কাউন্সিলর শাহীনুর বেগম, ওয়ার্ড সচিব মোঃ ফারুখ উল্লাহ এবং চসিকের সুপারভাই্জার এসময় উপস্থিত ছিলেন।
বন্দরের বিং হিউম্যান বিডিঃ আসন্ন মাহে রমজান উপলক্ষে ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন”বিং হিউম্যানবিডির উদ্যোগেসেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম গতকাল ৩রা মে সম্পন্ন করে।সংগঠনের সদস্য ও সাবেক ছাত্রনেতা মোঃ আরিফ হোসাইন,মনি আলী,এরফানুর রহমান,জাহেদ,জুয়েল সহ অসংখ্য কর্মীও সহায়তায় প্রায় দুই শতাধিক লোককে ইফতার সামগ্রী প্রদান করেন।
এছাড়া ইপিজেড মহিলা আঃ লীগের উদ্যোগে শতাধিক মহিলা কে ইফতার সামগ্রী প্রদান করে নগর সভানেত্রী মিসেস বেগম হাসিনা মহিউদ্দিন । ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, মহিলা নেত্রী শারমিন সুলতানা, কামরুন নাহার ,৩৯নং ওয়ার্ড মহিলা আঃ লীগের সভাপতি নাছিমা আক্তার,সাঃসম্পাদক-রুমানা আক্তার আঃলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
- অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু
- দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
- Tipy pro výběr správného Robocata pro vás: Podrobný pohled na Betor Casino
- Is casino utan svensk licens flashback worth the risk?
- Tipy pro výběr správného Robocata pro vás: Podrobný pohled na Betor Casino
- সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের অংশ উদ্ধার
- ৭ এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার


