স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের ২০১৮ সালের এজিএম ও নতুন কমিটি গঠন গত ২২শে ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকাই বহদ্দার হাট স্বাধীনতা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।
নুরুল আবছার সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন উপদেষ্টা ব্যাংকার তানভীর শাওন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক আনোয়ারুল হক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আলীনুর জেমস, মুহাম্মাদ ফয়সাল হোসেন, জসিম মেহেদি, ফয়েজ আহমেদ, নওশাদ আলী, আবু বক্কর তাজিম, মেজবাহ উদ্দিন, আলমগীর, সাদ্দাম টিটু, হুমায়ুন, মোস্তাফা, সাজ্জাদ, নুরখান প্রমুখ।
এজিএমে সংগঠনের ২০১৮ সালের বিভিন্ন কার্যক্রমের আয় ব্যায়ের বিবিধ হিসাব তুলে ধরেন অর্থ সম্পাদক জসিম মেহেদি,এবং সহ অর্থ সম্পাদক আবু বক্কর তাজিম।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আলীনুর জেমস কে সভাপতি এবং নওশাদ আলী কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা ব্যাংকার তানভীর শাওন চৌধুরী।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি-মুঃ ফয়সাল হোসেন,সহঃ সভাপতি – ফয়েজ আহমেদ
যুগ্ন সা. সম্পাদক – ফয়সাল হোসেন অপি, সাংগাঠনিক সম্পাদক – নুরুল আবছার সবুজ, সহ সাংগঠনিক -মোঃ আলমগীর, অর্থ- জসিম মেহেদী, সহ অর্থ- বক্কর, সহ অর্থ- সালেহা আক্তার, প্রচার ও প্রকাশনা- রেজাউল করিম সাজ্জাদ, সহ প্রচার ও প্রকাশনা-আব্দুল্লাহ আল নোমান, সমাজ কল্যাণ – দিদার চৌধুরী, সহঃ সমাজ কল্যাণ – মোঃ সোহেল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক- ইয়াসিন সুমন, দপ্তর সম্পাদক -ইমদাদুল হক সজীব, সহ দপ্তর – মনিরুল ইসলাম আকাশ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক- সাদ্দাম হোসেন টিটু, সহ সাহিত্য- ইরফান ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক- নাঈম ইসলাম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক- রাজীব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোঃ  মহিউদ্দিন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক- মেজবাহ উদ্দিন আহমেদ,  সহ দুর্যোগ- সিরাজুল সুমন, সহঃ শহীদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ডাক্তার সুজন, মহিলা বিষয়ক সম্পাদক-সাজেদা সুলতানা  এনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক- সাজ্জাদ হোসেন,  সহ ক্রীড়া – আল হেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক – নিজামুল ইসলাম, সহ- ধর্ম বিষয়ক সম্পাদক – গোলাম মোস্তফা।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ