চট্টগ্রামে এক স্ত্রীর অত্যাচারে স্বামী গৃহ হারা হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। চট্টগ্রামের লালখান বাজারের এক ভাড়াটিয়া দম্পতি এ ঘটনার শিকার। স্বামী আইনের আশ্রয় পেতে খুলশী থানায় অভিযোগও করেছে। জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগরের মৃত নুরুল ইসলাম এর পুত্র মোহাম্মদ সুজন এর সাথে চট্টগ্রামের খুলশী থানার মনির হোসেনের মেয়ে সোমা আক্তারের বিয়ে হয়। সংসার জীবনে তাদের একটি ফুটফুটে ৩ বছরের পুত্র সন্তান রয়েছে। স্বামী মোহাম্মদ সুজন একজন পেশায় কার ড্রাইভার স্ত্রী সোমা আক্তার একজন প্যাকেজ প্রোগ্রাম কর্মী। দুইজনে দুই পেশার লোক হওয়ায় অধিকাংশ সময় দুইজনেই প্রতিদিন প্রতি রাতে দেখা হয় না। স্ত্রী প্যাকেজ প্রোগ্রামের নামে প্রতি সপ্তাহে কয়েক রাত বাইরে দিন যাপন করে থাকে। এরই মধ্যে চট্টগ্রামে স্বামী সুজনের কোন আত্মীয় স্বপন না থাকায় স্ত্রী ও তার পক্ষের লোকেরা মিলে মোঃ সুজনকে নানান ভাবে নির্যাতন করতে থাকে। জানা গেছে, কৌশলে এক পর্যায়ে কর্জ টাকা পরিশোধের নামে মোহাম্মদ সুজনের নিজস্ব প্রতিষ্ঠান ‘দি রাশিয়ান মৃত্যুকুপ মোটর সাইকেল’টিও হাতিয়ে নেয়। ৪ লক্ষ টাকা দিয়ে এই সার্কাসটি বিক্রি করে দিয়ে একটি টাকাও মোহাম্মদ সুজনকে দেওয়া হয়নি। সমুদয় টাকা স্ত্রী সোমা আক্তার নিজ নিয়ন্ত্রণে রেখে দেয়। সুজনের স্ত্রী সোমা আক্তার একজন প্যাকেজ কর্মী ও পিতা একজন জুয়ারু। সোমা আক্তার প্রতিদিন স্বামী মোহাম্মদ সুজনকে টাকার জন্য নির্যাতন করে ও প্যাকেজের নামে কয়েক রাত চট্টগ্রামের অজান স্হান এমনকি জেলার বাইরেও চলে যায়। কোথায় থাকে কোন প্যাকেজে অংশ গ্রহণ করে তার কিছুই জানে না স্বামী সুজন। ফলে ওই দম্পতির মধ্যে অশান্তি লেগেই আছে। সুজন এখন প্রাণভয়ে ছেলের মায়া ত্যাগ করে স্ত্রীর নির্যাতনের আশংকায় এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে। সেই নিজের প্রতিষ্ঠান ও মূলধন হারিয়ে এবং স্ত্রীর নির্যাতনের যন্ত্রনা সহ্য করতে না পেরে চট্টগ্রামের খুলশী থানা সহ প্রশাসনের দুয়ারে দুয়ারে ধর্না দিচ্ছে। সার্কাস বিক্রির টাকাও স্ত্রী সোমা আক্তার দিচছে না বরং স্বামীকে নানান ভাবে হুমকি- ধমকি দিচ্ছে। হালে স্ত্রীর নির্যাতনের শিকার হয়ে স্বামী সুজন গৃহ হারা হয়ে অমানবিক জীবন যাপন করছে।
সর্বশেষ সংবাদ
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ


