রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আবেদনের প্রেক্ষিতে ১৭জন বিদেশী শিক্ষার্থীকে ভর্তির জন্য অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী এ তথ্য নিশ্চিত করেন।
ড. বারী জানান, ১৭ জন শিক্ষার্থীর মধ্যে নেপালের ১৩ জন এবং সোমালিয়া ৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। নেপালী শিক্ষার্থীরা ক্রপসায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে ৪জন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগে ৬, ফার্মেসী বিভাগে ২ ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগে ১জন। অন্যদিকে সোমালিয়ার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১জন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(আইসিই) বিভাগে ১জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগে ১জন ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ১ জনসহ ৪জন ভর্তির সুযোগ পাবেন।
এর আগে রাবিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১৪ জন বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়েছিল।
সর্বশেষ সংবাদ
- আরব আমিরাতের ভিসা নীতিতে বিশাল পরিবর্তন
- বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- আগ্রাবাদ শাহ আমানত সিটি মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াড আন্ত:ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১



