চট্টগ্রাম-১২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সামশুল হক চৌধুরীর সমর্থনে উপজেলার খরনা ইউনিয়নে সোমবার সন্ধ্যায় গনসংযোগ করেন উপজেলা আ.লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুজাফ্ফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ। এসময় তার সাথে ছিলেন ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, বেসরকারী কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন, ইউনিয়ন আ.লীগ সভাপতি সামশুল আলম, সাধারন সম্পাদক জয় প্রকাশ দত্ত, ইউনিয়ন যুবলীগ সভাপতি বাপ্পী চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল আবাছার প্রমুখ।
এ উপলক্ষে আয়োজিত সভায় লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে সমৃদ্ধির পথে। দেশের উন্নয়নে তিনি গ্রহন করেছেন ব্যাপক কর্মপরিকল্পনা। সকল সুবিধা ভোগীদের কাছে পৌছে দিচ্ছেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ সকল সুযোগ সুবিধা। এসকল সুযোগ সুবিধা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। তিনি আরোও বলেন, পটিয়ায় গত ১০ বছরে শেখ হাসিনার আস্থাভাজন আলহাজ্ব সামশুল হক চৌধুরীর নেতৃত্বে পটিয়াতে ২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ পরিচালিত হয়েছে। নৌকায় ভোট দিয়ে পটিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
সর্বশেষ সংবাদ
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত



