চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফসার উদ্দিন চৌধুরীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল ১৮ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নগরীর চকবাজারস্থ কেয়ারি ইলিশিয়াম থেকে আটক করা হয়েছে বলে আজাদীকে নিশ্চিত করেছেন সিএমপির নগর গোয়েন্দা শাখার সহকারি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ জাহাঙ্গির আলম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার কথাও জানিয়েছেন তিনি।
এসি জাহাঙ্গির বলেন, জামায়াতের নায়েবে আমীর আফসার উদ্দিন আগে পাথরঘাটা আশরাফ আলী রোড থাকতেন। পরে কেয়ারি ইলিশিয়ামে চলে আসেন। নানা ছদ্মবেশে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে ছিলেন। অবশেষে আমরা তাকে নাশকতার মামলায় আটক করতে সক্ষম হয়েছি। তিনি কোনো মিডিয়ার সাথে যুক্ত কিনা জানতে চাইলে এসি জাহাঙ্গির বলেন, অনেকে বলছেন যুক্ত, তবে আমরা তাকে জামায়াতের নায়েবে আমীর এবং নাশকতা মামলার আসামি হিসেবেই জানি। টানা ছয় দিন তাকে ধরার চেষ্টা করে অবশেষে গতকাল ধরতে সক্ষম হয়েছেন বলেও জানান সহকারি পুলিশ কমিশনার জাহাঙ্গির। উল্লেখ্য, আফসার উদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে প্রকাশিত স্থানীয় ‘দৈনিক কর্ণফুলী’ পত্রিকার সম্পাদক। ১৯৯১ সালের নির্বাচনে চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেন তিনি।
সর্বশেষ সংবাদ
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত



