লামা (বান্দরবান) সংবাদদাতা
লামায় ৪১ পিচ ইয়াবাসহ দু’ যুবককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকালে আলীকদম জোনের অধিনস্থ রেপাড়পাড়া ক্যাম্পের সেনা সদস্যরা রাস্তায় চৌকি বসিয়ে মোটর সাইকেল তল্লাসি করে এসব ইয়াবা উদ্ধার করেছেন বলে জানাগেছে। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড হরিণঝিরি নামকস্থানে প্রধান সড়কে (এলআরপি) সেনা সদস্যরা মোটর সাইকেল তল্লাসি করে নির্মল ত্রিপুরা (৩২) ও লিটন ত্রিপুরা (১৮) কে ৪১ পিচ ইয়াবাসহ আটক করে লামা থানা পুলিশে সোপর্দ করেন। ধৃত দু’জনের বাড়ি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঠালছড়া গ্রামে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে বলে সূত্রে জানাগেছে।
উল্লেখ্য : সম্প্রতি মোটর সাইকেল ব্যাবহার করে একটি চক্র লামা-আলীকদমের বিভিন্ন পয়েন্টে ইয়াবা ছড়িয়ে দিচ্ছে বলে জানাগেছে। এর মধ্যে বেশির ভাগই তরুণ যুবক-যুবতীরা পাচার কাজে ব্যবহার হচ্ছে। দু’ উপজেলার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের কিছু রাজনৈতিক সংগঠনের লোকজন এসবের সাথে জড়িত থাকায় পুলিশ প্রশাসন সঠিক তথ্য পাচ্ছে না বলে স্থানীয়রা জানান। কিছু চিহ্নিত স্থানে গোপনে নজরদারী করলে লামা-আলীকদমে ইয়ারা নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও দাবী করছেন স্থানীয়রা।
সর্বশেষ সংবাদ
- ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
- অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু
- দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
- Tipy pro výběr správného Robocata pro vás: Podrobný pohled na Betor Casino
- Is casino utan svensk licens flashback worth the risk?
- Tipy pro výběr správného Robocata pro vás: Podrobný pohled na Betor Casino
- সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের অংশ উদ্ধার
- ৭ এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার



