আকাশ ইকবাল, চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাইয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অন্য এক কিশোরকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডেও কদমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোরের নাম ফারহান (১৩)। সে কদমতলা এলাকার আলমগীরের পুত্র।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, সোমবার বারইয়ারহাট পৌরসভার কদমতলা এলাকার এক চটপটি দোকান থেকে ৮ বছরের শিশু কন্যাকে ফুসলিয়ে স্থানীয় একটি ঘরে নিয়ে ধর্ষণ করে ওই এলাকার আলমগীরের পুত্র ফারহান। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার অনেক চেষ্টা করা হয়। কিন্তু মঙ্গলবার রাতে জোরারগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। পরে ধর্ষণের শিকার ওই শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা করলে ফারহানকে কদমতলা থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। তবে ফারহানের পিতা আলমগীর তার ছেলে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



