আর্ন্তজাতিক লায়ন্স ক্লাব্স, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ এর আয়োজনে মাস ব্যাপী পরিচালিত অক্টোবর সেবা কর্মকান্ডের অংশ হিসেবে “লায়ন্স ক্লাব অব চিটাগাং রজনীগন্ধা” লায়ন সদর দপ্তরে জেলা গর্ভণর এর নেতৃত্বে একসভা ও একজন দুস্থ পঙ্গু ব্যাক্তিকে হুইল চেয়ার এবং নগদ অর্থ প্রদানের আয়োজন করে। নুরু মিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যে বছর দু’এক আগে স্ট্রোক করে পঙ্গু হয়ে পড়ে এবং চলাচলে অক্ষম হয়ে যায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক ৩১৫-বি ৪ এর মাননীয় জেলা গর্ভণর লায়ন নাছিরউদ্দীন চৌধুরী-এম.জে.এফ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন উক্ত ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান একটি যথার্থ পদক্ষেপ এবং মানবতার সেবায় এই ধরণের দানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মাননীয় গর্ভণর পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার ও আর্থিক অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ মোসলেহউদ্দীন খান, গর্ভণর এর উপদেষ্টা এস. কে নন্দী, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়াটার লায়ন জাফরুল্লাহ চৌধুরী, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন এস এম আশরাফুল আলম আরজু, রজনীগন্ধা ক্লাব প্রেসিডেন্ট লায়ন আলেয়া আরিফ, সেক্রেটারী লায়ন সোহেলা রহমান মাহমুদ, প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন শাকিলা জামান, মেম্বার লায়ন আজিজা রুপা, লায়ন মমতাজ বেগম, লায়ন নিগার সুলতানা, লায়ন নাসিমা রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত


