লামা সংবাদাতা
লামা-আলীকদমে শান্তি-সম্প্রীতি ও সামাজিক স্থীতিশীলতা বাজায় রাখতে সাংবাদিকরা পেশাগত উৎকর্ষতার চর্চা করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণে আসে। সমাজের সকল অসঙ্গতিপূর্ণ দিকগুলো তুলে ধরার পাশপাশি সংবাদ কর্মিরা উন্নয়ন সম্ভাবনার পথ নির্দেশ করেন।
শুক্রবার বিকালে এক চাচক্রানুষ্ঠানে আলীকদম জোন কমান্ডার লে: কর্ণেল সাইফ শামিম পিএসসি এসব কথা বলেন। দায়িত্বশীল সাংবাকিতা একটি সমাজকে বদলে দিতে পারে এই মন্তব্য করে তিনি বলেন, রিপোর্টারদের তথ্য উপাত্য সংগ্রহকালে সচেতনতা অবলম্বন করতে হবে। একজন সংবাদ কর্মি সংবাদ সংগ্রহে অনেক ঝুঁকি নিতে হয়। যেমনটি নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রেও ঘটে থাকে। সূতরাং বস্তুনিষ্ট সংবাদ প্রেরণের ক্ষেত্রে পার্বত্যাঞ্চলের ভিন্ন প্রেক্ষাপট হওয়ায় সরকারের বিভিন্ন মহলের সাথে সংবাদ কর্মিরা যোগাযোগ রেখে কাজ করা প্রয়োজন।
জোন কমান্ডার আরো বলেন, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে সকল জনগোষ্ঠির নিরাপত্তা ও উন্নয়নে কাজ করছে। সন্ত্রাস-চাঁদাবাজদের ঠাই নেই। সাংবাদিকদের লিখনীর মাধ্যমে প্রকৃত সত্য ঘটনাই তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন সংবাদ এলাকাবাসীকে যেন ভীত না হতে হয় সেদিক লক্ষ্য রাখতে হবে।
এই সময় অনুষ্ঠানে জোনের উপ অধিনায়ক, জোনাল স্ট্যাফ অফিসার ও লামা প্রেসক্লাবের সভাপতিসহ লামা আলীকদমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছিলেন দেশবরেণ্য আপোষহীন দেশপ্রেমিক রাজনীতিবিদ
- পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি



