সুনামগঞ্জ প্রতিনিধি
সারা দেশের ন্যায় বাংলদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে মৌন মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি মো.কুতুব আলীর নেতৃত্বে শহরের সড়ক ও জনপথ বিভাগের সামনে থেকে মৌন মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.হারুনুর রশিদের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান,শুক্কর আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,মোঃ ইয়াকুব মিয়া,মো.সাইজুদ্দিন প্রমুখ।
সংগঠনের সভাপতি মো. কুতুব আলী বলেন,১৯৮৮ সাল থেকে প্রতিষ্ঠিত এই সংগঠনটি আউট সোসিং এর মাধ্যমে নিয়োগ প্রথা বাতিল,টাইমস্কেল ও সিলেকশন গ্র্যাড পূর্ণঃবহালসহ পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান এবং গ্রেচুয়িটি ১ টাকায় ৫ শত টাকা নির্ধারন করতে হবে। সচিবালয়ের সাথে সংঘতি রেখে সমকাজের সম মর্যাদা পদবী পরিবর্তন করতে হবে,দ্রুব্যমূল্যের উধর্বগতির কারণে মানসম্মত রেশন,পাহাড়ি ভাতা, হাওর ভাতা পর্যটন ও দূর্যোগ ভাতা,আইএলও কনভেনশনের ৮৭ এবং ৯৮ ধারা মোতাবেক ঢ্রেড ইউনিয়ন করার অধিকার ফিরিয়ে দেয়াসহ এই ৫দফা দাবী প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



