রাজধানীর মিরপুর-১১ এলাকায় সাব্বির (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আজ শুক্রবার দুপুরে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয় বলে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।
ওসি বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে কে বা কারা লাশ ফেলে রেখে গেছে। তবে হত্যার কারণ জানা যায় নি। হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ