জাতীয় সংসদে প্রস্তাবিত পরিবহন বিল দাখিল করায় গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের বিক্ষুব্ধ মটর শ্রমিকরা আজ রবিবার (১৬ সেপ্টেম্বর) হঠাৎ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।  এর ফলে বৃহত্তর রংপুরের অন্যান্য জেলার সাথে গাইবান্ধার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকাসহ আন্তঃজেলা এবং উপজেলা পর্যায়ে বাস চলাচল বন্ধ হওয়ায় সংশ্লিষ্ট যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন জানান, মটর শ্রমিক ইউনিয়ন সরাসরি যানবাহন চলাচল বন্ধ রাখার ঘটনার সাথে সরাসরি জড়িত না হলেও সাধারণ শ্রমিকরা এতে সক্রিয় ভূমিকা পালন করে।  তিনি বলেন, বিষয়টি দ্রুত নিস্পত্তির চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ