ফরিদপুরের কোতোয়ালি থানার সীমানার অভ্যন্তরে ডোবাটি দীর্ঘদিন থেকে সংস্কার হচ্ছে না। ডোবার নোংরা পানিতে ছাড়া হয়েছে বিদেশি মাগুর। এরই মধ্যে মাগুরগুলো গায়ে-গতরে বেশ বড় হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম সিদ্দিকীর আহ্বানে পুকুরে মাগুর মাছ শিকার করতে আসেন স্থানীয় শৌখিন মাছ শিকারি লিটন বিশ্বাস। শেষ পর্যন্ত দুটি বিদেশি মাগুর মাছ শিকার করেছেন তিনি। একটি মাগুরের ওজন ১৭ কেজি ও অপরটির ১৫ কেজি। ৩২ কেজি ওজনের মাগুর দুটি দেখতে ভিড় করে স্থানীয় মানুষ। শেষ পর্যন্ত শিকার করা মাছ দুটি শিকারি লিটন বিশ্বাসকে দিয়ে দেন ওসি নাসিম সিদ্দিকী। মাগুর দুটি অবশ্য বিক্রি করা হয়নি। বন্ধু ও স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার জন্য লিটন মাছ দুটি নিয়ে বাড়ি ফেরেন।
সর্বশেষ সংবাদ
- আগ্রাবাদ শাহ আমানত সিটি মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াড আন্ত:ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল



