আজ ২৭ আগস্ট নগরীর কোর্ট বিল্ডিং এনেক্স ভবনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সংগঠন বিজয়’৭১র উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী অ্যাডভোকেট নিলু কান্তি দাশ নীলমণির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- সজল কান্তি চৌধুরী, প্রকৌশলী টি কে সিকদার, মোঃ জসীম উদ্দিন চৌধুরী, ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, মিলন দেবনাথ, ডাঃ এস.কে পাল সুজন, পরিমল দত্ত, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, দুলাল দেবনাথ, সমীরণ পাল, ডাঃ রাজীব চক্রবর্তী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ডাঃ আর কে রুবেল। সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়।



