মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের সদস্যদের উপর অভিমান করে আত্মহত্যা করেছে সাতক্ষীরার পাটকেলঘাটার কলেজ মোড়ের যুবক রায়হান(২৪)। সোমবার দিবারাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে। রায়হান পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের কাঠ ব্যবসায়ী ওয়াজেদ আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, রায়হান হোসেন বাপী বেশ কিছু দিনে থেকে তার বাবার কাছে এ্যাপাসী নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। বাবা ওয়াজেদ আলী কিছুদিন পরে কিনে দেওয়ার কথা বললে ৩ দিন আগে অভিমান করে ১৮টা ঘুমের ওষূধ খায়। সোমবার দিবাগত রাতে আবারো মোটরসাইকেলের জন্য বায়না ধরে। বাবা একই কথার পূনরাবৃত্তি করায় রাগে ক্ষোভে রাতের কোন সময় ঘরের ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে রাত ১টার দিকে ঘুলন্ত অবস্থায় রায়হানের লাশ নামায়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সর্বশেষ সংবাদ
- আগ্রাবাদ শাহ আমানত সিটি মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াড আন্ত:ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল



