খালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবাসহ ১ পাচারকারীকে গ্রেফতার করেছে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা বহনকারী হায়েস মাইক্রোবাসও জব্দ করে পুলিশ।
আজ শুক্রবার (১৭ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলামের নেতৃত্বে এস.আই চন্দন চন্দ্র দাশসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ষ্টেশন থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী হায়েস মাইক্রোবাস চট্টমেট্টো ছ-১১-১৪৫৮ গাড়িটি টেকনাফ-কক্সবাজার সড়কের তুলাবাগান নামকস্থানে তল্লাশী চালিয়ে গাড়ির স্পেয়ার চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১ লক্ষ পিস ইয়াবাসহ চালক মোঃ বেলাল (২৫) কে আটক করে। এসময় হায়েস মাইক্রোবাস গাড়িটি জব্দ করা হয়। আটককৃত মোঃ বেলাল উখিয়া উপজেলার পালংখালী এলাকার হাফেজ হামিদুল হকের ছেলে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম ১ লাখ পিস ইয়াবাসহ পাচাকারী আটক ও গাড়ি জব্দের বিষয় নিশ্চিত করেছেন। এব্যাপারে আটককৃত উক্ত পাচারকারীরর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের রামু থানায় মামলা দায়ের করেছেন বলে রামু ক্রসিং হাইওয়ে থানার এ ওসি জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
- নাসিব নির্বাচনকে ঘিরে সদস্যদের ঐক্যবদ্ধ দাবি—আগের নিয়মে ভোট, আগের মতো ফি চাই
- চট্টগ্রামের জলাবদ্ধতা অবহেলা কার?
- বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে
- সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো: সমান থাকছে না ইনক্রিমেন্ট হার
- কক্সবাজারে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
- শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন
- দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
- প্রধানমন্ত্রীর সাথে চউক চেয়ারম্যানের বৈঠক: চট্টগ্রামের আনোয়ারা, হাটহাজারী, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব
- চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত, তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন
- ১২ জেলায় বন্যার আভাস



