জামালপুরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, ১৫ আগষ্ট বুধবার সকালে শিশু দুজন সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। নিহত শিশু দুজন হলো, জামালপুর সদর উপজেলার নারায়নপুর মধ্যপাড়া এলাকায় বাসিন্দা নাজিমদ্দিনের শিশুপুত্র রিফাত(৩) এবং একই বাড়ির মিরাজ উদ্দিনের শিশুপুত্র নিহাদ(৩)। পরে তাদের লাশ ভেসে উঠলে বাড়ির লোকজন লাশ দুটি উদ্ধার করে।
এ ব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।



