চট্টগ্রামে পানির ট্যাংকে প্রাণ গেল সহোদরসহ তিনজনের।আজ শুক্রবার নগরীর খুলশী থানার ঝাউতলা ডিজেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- আকরাম হোসেনের ছেলে ইমরান হোসেন ইমু (২৯), মো. রুবেল (২০) ও মিজানুর রহমানের ছেলে সিফাত (১৫)।
জানা গেছে , ঝাউতলা ডিজেল কলোনি এলাকায় আজ বিকাল ৫টার দিকে কয়েকজন ছেলে ক্রিকেট খেলছিলেন। এসময় ক্রিকেট বল পানির ট্যাংকে পড়ে যায়। সিফাত বল উঠানোর জন্য ট্যাংকে ভেতরে নামেন। তিনি উঠে আসতে দেরি হওয়ায় ইমু ও রুবেল তাকে উদ্ধার করতে ট্যাংকের ভেতর নামেন।
সবশেষে তারা কেউ ট্যাংকের ভেতর থেকে বের হতে পারেন নি। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।



