ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। শ্যামলী, হানিফসহ কয়েকটি বাস কাউন্টারে টিকেটপ্রত্যাশীদের লম্বা লাইন দেখা গেছে। এর বিপরীত চিত্রও দেখে গেছে অনেক কাউন্টারে। কোনো প্রতিষ্ঠান অনলাইনে টিকিট বিক্রি করছে।কল্যাণপুরের শ্যামলী কাউন্টারে টিকেটপ্রত্যাশীদের লম্বা লাইন দেখে গেছে। তবে এখানে যাত্রীদের অভিযোগ, ২০ ও ২১ আগস্টের কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ায় তীব্র ক্ষোভ দেখা গেছে এ সময়। অনেকেই আবার টিকিট বিক্রেতাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন পরিবহনকে অনুরোধ করা হয়েছে, কোনোভাবেই যেন সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বেশি আদায় করা না হয়।চাঁদ দেখা সাপেক্ষে ২২ আগস্ট ঈদ হতে পারে। এটা ধরে নিয়েই এক সপ্তাহ আগে থেকেই ঈদের টিকিট বিক্রির কথা জানায় বাস মালিত সমিতি। সে হিসাবে ১৫ আগস্ট থেকে ঈদযাত্রা ধরে ২৫ আগস্ট পর্যন্ত ঈদের টিকিট বিক্রি শুরুর ঘোষণা দেন বাস মালিকরা। সৌজন্য এবিনিউজ
সর্বশেষ সংবাদ
- নাসিব নির্বাচনকে ঘিরে সদস্যদের ঐক্যবদ্ধ দাবি—আগের নিয়মে ভোট, আগের মতো ফি চাই
- চট্টগ্রামের জলাবদ্ধতা অবহেলা কার?
- বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে
- সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো: সমান থাকছে না ইনক্রিমেন্ট হার
- কক্সবাজারে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
- শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন
- দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
- প্রধানমন্ত্রীর সাথে চউক চেয়ারম্যানের বৈঠক: চট্টগ্রামের আনোয়ারা, হাটহাজারী, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব
- চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত, তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন
- ১২ জেলায় বন্যার আভাস



