পেকুয়া(কক্সবাজার)সংবাদদাতা
পেকুয়ায় বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গানো ব্যানার ছিড়ে ফেলল দুর্ধর্ষ শিবির ক্যাড্ার। শুক্রবার জুমার নামাজের সময় রাজাখালী ইউনিয়নের আমিনবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার জের ধরে উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতারা ধাওয়া দেয় শিবির ক্যাডারকে। এদিকে এ ঘটনাকে ন্যাক্কার জনক অবহিত করেছেন রাজাখালী ইউনিয়ন ছাত্রলীগ। এর সুত্র ধরে ইউনিয়ন ছাত্রলীগ তাৎক্ষনিক বৈঠক করেছন। বিষয়টি তারা উপজেলা ছাত্রলীগকেও অবহিত করেছেন। জানা গেছে ছাত্রলীগ রাজাখালী ইউনিয়ন শাখা থেকে এ ইউনিয়নের ৫নং ওয়ার্ড় কমিটি অনুমোদন দেয়। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে অভিনন্দন জানিয়ে আমিন বাজারে ছাত্রলীগকর্মীরা ব্যানার টাঙ্গান। সুন্দরীপাড়া এলাকাটি জামাত-বিএনপি অধ্যুসিত। তারা ক্ষমতাসীন দলের এ ছাত্র সংগঠনের ব্যানার দেখতে পেয়ে রাগান্বিত হন। ছাত্রলীগ নেতা বশির আলম, ওয়ারেচ, সাগর, নজরুল ইসলাম চৌধুরী জানায় ওইদিন মধ্যম সুন্দরীপাড়া এলাকার শামসুল আলমের ছেলে শিবিরের দুর্ধর্ষ ক্যাডার সাজ্জাদুল ইসলাম, আহমদের ছেলে জয়নাল আবেদীন ও আকতার আহমদের ছেলে মিজানুর রহমানসহ শিবিরের কর্মীরা আমাদের টাঙ্গানো ব্যানার ছিড়ে ফেলেন। তারা ৫/৬টি ব্যানার নষ্ট করে পাশের নদীতে ফেলে দেয়। এর আগেও ৬নং ওয়ার্ড় ছাত্রলীগের নেতাদের নামে টাঙ্গানো কয়েকটি ব্যানার একইভাবে ছিড়ে ফেলেছেন। এ ব্যাপারে ৫নং ওয়ার্ড় ছাত্রলীগের সভাপতি আবু হানিফ জানায় শিবির ক্যাড়াররা ব্যানার নামিয়ে ফেলতে আমাকে ডেকে এনে আল্টিমেটাম দেয়। পরে তারা নিজেরাই ক্ষুব্ধ হয়ে ব্যানারগুলি ছিড়ে ফেলে। বিষয়টি আমরা লিডারদের জানিয়েছি।
সর্বশেষ সংবাদ
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস


