স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালনায় মানবতার সেবায় নিয়োজিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য পদ পেলেন চট্টগ্রাম অগ্রণী ব্যাংক ক্রিকেট দলের অধিনায়ক এস.এম আজিজুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুপারিশক্রমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন তাঁকে আজ আজীবন সদস্য পদের সনদ তুলে দেন বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, নুরুল আবছার বেলাল, বোরহান প্রমুখ। তিনি মেডিকেলের পাশাপাশি বিভিন্ন মানবসেবা ও সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি আগামীতে এ সংস্থার আজীবন সদস্য হওয়ার মধ্য দিয়ে গরীব দু:খী রোগীদের সেবা করার সুযোগ পাওয়ায় সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জানান।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান



