স্বেচ্ছাসেবী ইনস্টিউট ‘স্বাধীন’-এর উদ্যোগে নগরীর স্বনামধন্য মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাসে গত ২৬ জুলাই ২০১৮ সকাল ৯টা থেকে বিশেষ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ‘হেলথ ক্যাম্প’ এ সভাপতিত্ব করেন মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, পরিবেশ গবেষক ও সুলেখক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্রিসেন্ট ডেন্টাল কেয়ার-এর বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ এম.এ হাসান, মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ (প্রশাসনিক) রাজেশ কান্তি পাল, উপাধ্যক্ষ (একাডেমিক) শিহাব ইকবাল, একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ শওকত ওসমান প্রমুখ। হেলথ ক্যাম্পে জনপ্রতি নামমাত্র ২০ টাকা বিনিময় মূল্যে ব্লাড গ্রুপিং ও ৫০ টাকা বিনিময় মূল্যে মেয়েদের নাক-কান ছিদ্রকরণ এবং সম্পূর্ণ ফ্রিতে ডেন্টাল চেকআপ করা হয়। দিনব্যাপি পরিচালিত এই হেলথ ক্যাম্পে অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত


