নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধি অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোশারফ হোসেন (২৫) নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। ১২ জুলাই রাত ২.৩০মিনিটে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-টেপিরবাড়ী সড়ক আর এইচ ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
মোশারফ উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। এ সময় তার শরীর তল্লাশি করে ৫৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।



