মো: উমর
রাবি প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী গুরুতর শারীরিক অবনতির কারনে তরিকুলকে ঢাকায় স্থানন্তরের সিদ্ধান্ত নিয়েছে তার সহপাঠীরা। রোববার সকাল ১০ টায় রাজশাহী নগরীর রয়েল হাসপাতাল থেকে তাকে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন তারা। তবে কোন হাসপাতালে ভর্তি করা হবে সে বিষয়ে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। কোটা সংস্কার আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক মাহফুজা মোহিনী বিষয়টি নিশ্চিত করেন।
মাহফুজা মোহিনী বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। এতে তার স্বাস্থের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হচ্ছে।
তরিকুলকে ঢাকায় নেওয়ার কারণ জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহমেদ বাবু বলেন, তরিকুলের যে অবস্থা তাতে উন্নত চিকিৎসা না করালে বড় ধরনের সমস্যা হতে পারে। এজন্য প্রয়োজন আরও কয়েকটি পরীক্ষা। দরকার পড়লে আবারও অস্ত্রপচার করতে হবে তাই ঢাকায় নেওয়া হচ্ছে তাকে।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান


