মরহুম সাংবাদিক সিদ্দিক আহমেদ একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তাঁর সান্নিধ্য থেকে অনেক তরুণ সাংবাদিক অনেক কিছু শিখেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হলো। সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তিনি একজন আদর্শিক পুরুষ। বর্তমান সময়ে তাঁর মতো ব্যক্তির বড়ই অভাব। তিনি ছিলেন চট্টগ্রামের অনুকরণ ও অনুসরণযোগ্য অন্যতম সংবাদপত্র জগতের আলোকিত মানুষ। সাংবাদিক সিদ্দিক আহমেদ’র স্মরণ সভায় আলোচকগণ উপরোক্ত কথাগুলো বলেন।
আজ (১৫ এপ্রিল) নিউজ৭১.কম কার্যালয়ে বিকাল ৪ টায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব মরহুম সিদ্দিক আহমেদ স্মরণে স্মরণ সভার আয়োজন করে। এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম. আলী হোসেন। সভায় আলোচনায় অংশ নেন মাওলানা ইকবাল ইউসুফ, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আর. ইসলাম রবি, অর্থ সম্পাদক এন.এ. খোকন, তথ্য-প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ হোসেন সাহেদ, প্রচার সম্পাদক জায়িদ এম. তারিক, এস.ডি জীবন, রাহুল দাস, নিজাম উদ্দিন আজাদ, মোঃ পারভেজ খান ও মোঃ পলাশ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক স.ন.ম. মনিরুল ইসলাম, অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠক ও কলামিষ্ট মাহমুদুল হক আনছারি।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



