সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের হোসেন আলীর ছেলে মাদক বব্যবসায়ী জাহেদুল ইসলাম,বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের আব্দুল মতিনের ছেলে বাবু মিয়া ও কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ছামিউল ইসলামকে গ্রেফতার করে। পরে তাদের বিরোদ্ধে মাদক দ্রব্য দমন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ