বান্দরবানের লামায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ তল্লাসী চালিয়ে ১২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রাত ১১টায় লামা-চকরিয়া সড়কের ফাঁসিয়াখালী ইয়াংছা চেকপোস্টে চকরিয়া গামী একটি মোটর সাইকেলে তল্লাসী চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. তৈয়ব উদ্দিন (৩৮) পিতা- হোসাইন আহম্মদ, ধানু সর্দার পাড়া, আলীকদম, বান্দরবান ও লুৎফর রহমান (৩৪) পিতা- সিরাজুল হক, হালকাকারা, চকরিয়া পৌরসভা, কক্সবাজার।
থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা এর নির্দেশে উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাস সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে তাদের লামা থানায় নিয়ে আসে।
লামা থানা পুলিশ জানায়, আলীকদম হতে একটি মোটর সাইকেলে করে চকরিয়া যাচ্ছিল মো. তৈয়ব উদ্দিন ও লুৎফর রহমান। তারা লামার ইয়াংছা চেকপোস্টের কাছে আসলে দায়িত্বরত সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাদের তল্লাসী করে।এসময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ হাজার ৪৬৫ টাকা পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ১২০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৪৬৫ টাকা সহ মো. তৈয়ব উদ্দিন ও লুৎফর রহমান নামে ২ জনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে ।
সর্বশেষ সংবাদ
- রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা



