চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে প্রয়াত রাজনীতিবিদ, মালেশিয়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উপদেষ্ঠা আলহাজ্ব ড. মাহমুদ হাসানের শোক সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গত ১২ এপ্রিল বুধবার বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মুহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা গণপরিষদ ও সাবেক সংসদ সদস্য জননেতা ইসহাক মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক এ.কে জাহেদ চৌধুরী, নাট্যজন সজল চৌধুরী, মহানগর যুবলীগনেতা সুমন দেবনাথ, নারী নেত্রী হাসিনা জাফর, অধ্যাপক ড. জিন বোধী ভিক্ষু, মরহুমের পুত্র পারভেজ মাহমুদ, ডাঃ মুহাম্মদ জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা এস.এম লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, জসিম উদ্দিন চৌধুরী, রাজনীতিক সপন সেন, ছড়াকার তালুকদার হালিম, সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম, মাওলানা মাহবুবুর রহমান, নুরুল মোস্তফা দুলাল, সাংবাদিক স.ম জিয়াউর রহমান, নাজিম উদ্দিন এ্যানেল, সোহেল তাজ, সুভাষ চৌধুরী টাংকু, পূর্বাশার আলোর প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান, বোরহান উদ্দিন গিফারী, রুনু বিশ্বাস, সজল দাশ, এরশাদ খোকন, সৈয়দা শাহানা আরা বেগম, রেবা বড়–য়া, সালাউদ্দিন লিটন, লায়ন সাফায়াত মারুফ, মুহাম্মদ রাসেল, সাইফুল ইসলাম, সুমন চৌধুরী, ছেনোয়ারা সুলতানা, ডাঃ আর.কে রুবেল, আবু নোমান রানা, কামাল হোসেন, সাইফুল আরাফাত বাপ্পা, মুহাম্মদ আয়েছ, সেলিম উদ্দিন ডিবলু, মোহাম্মদ ইমতিয়াজ, শাখাওয়াত হোসেন ইরফান উদ্দিন তাসকিন, গোফরান চৌধুরী, রিয়াজ, জান্নাতুল ফেরদৌস, অহিদুল্লাহ, সৈকত চৌধুরী, অনিন্দ দেব, মুহাম্মদ আজগর আলী, ওমর ফারুক, মুহাম্মদ রিয়াজ, রুমু বিশ্বাস প্রমুখ। সভায় প্রধান অতিথি জননেতা ইসহাক মিয়া বলেন প্রয়াত রাজনীতিবিদ ও সমাজসেবক ড. মাহমুদ হাসান আজীবন গণ মানুষের নেতা ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। একজন স্পষ্টবাদি মানুষ হিসেবে সব সময় সততার সহিত কাজ করে গেছেন। রাজনীতির বাইরেও তিনি সামাজিক ভাবে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে প্রতি নিয়ত অবদান রেখেগেছেন। বিশেষ করে ফটিকছড়ির মানুষের উন্নয়নে তিনি সবসময় ছুটে গেছেন। একজন সফল ব্যবসায়ী হিসেবেও তিনি নিজেকে যেমন প্রতিষ্ঠিত করেছে তেমনি তার প্রতিটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষত করেন। ড. মাহমুদ হাসান মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশেষ করে বিশেষ করে যুদ্ধাপরাদীদের রায় বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ড. মাহমুদ হাসান মৃত্যুর আগদিন পর্যন্ত দেশের এবং মানুষের জন্য যে অবদান রেখে গেছেন তা মানুষের হৃদয়ে চিরদিন জাগ্রত থাকবে। ড. মাহমুদ হাসানের নামে শিক্ষাবৃত্তিকে একটি সময় উপোযোগী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন এবং ভবিষ্যতে ড. মাহমুদ হাসানের কর্মযজ্ঞতা বাঁচিয়ে রাখার জন্য বৃহত্তর পরিশরে এই শিক্ষাবৃত্তি চালু রাখার আহবান জানান। সভায় শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন গিফারী। সভায় মরহুমের জীবন বৃত্তান্ত পাঠ করেন আসিফ ইকবাল। সভায় মরহুমকে নিয়ে দুটি কবিতা উপহার দেন সংগঠনের সদস্য জিয়াউর রহমান। সভায় ১২জন কৃতি শিক্ষার্থীকে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র প্রদত্তিত ড. মাহমুদ হাসান শিক্ষাবৃত্তি সনদ, নগদ টাকা ও প্রত্যেককে ৩টি করে বই উপহার প্রদান করা হয়। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এছাড়া সভায় গৃহিত সিদ্ধান্তক্রমে জননেতা ইসহাক মিয়াকে চেয়ারম্যান এবং প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনিকে মহাসচিব করে চট্টগ্রাম শহরে একটি নাগরিক শোক সভা করার মতামত ব্যক্ত করেন।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



