গত ১৮ মে তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট,চট্টগ্রামের উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে হামদ্,নাত ও কেরাত প্রতিযোগীতা সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আন্দরকিল্লাস্থ যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।উক্ত প্রতিযোগীতায় স্কুল পর্যায়ে (৬ষ্ট থেকে ৮ম)-ক বিভাগে,(৯ম-১০ম)-খ বিভাগে,কলেজ পর্যায় ও মুক্তদল সদস্য নিয়ে-গ বিভাগে অনুষ্ঠিত হয়।এ প্রতিযোগীতায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন স্কুল,কলেজ ও মুক্তদল যুব সদস্যরা অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সিনিয়র যুব সদস্য শাহদাত হোসেন রোমেল, সিনিয়র যুব সদস্য আসরাফ মাসুদ, সিনিয়র যুব সদস্য এস.এম এরফান,আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সম্মানিত যুব প্রধান মো: ইসমাইল হক চৌধুরী ফয়সাল,সঞ্চালনায় ছিলেন দপ্তর,বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিভাগীয় প্রধান মিমি আক্তার।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত


