চন্দনাইশে মাওলানা মনিরুজ্জামান এসলামাবাদী প্রতিষ্ঠিত বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ে ভূমিদাতাগনের নামে ভবন নামকরণ, সম্মাননা প্রদান ও অভিভাবক সমাবেশ ৫ মে শনিবার অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জাফর আহম্মদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমসি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহাদাৎ হোসেন চৌধুরী জসিম। বিশেষ অতিথি ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল গফফার, বরকল ছালামতিয়া সিনিয়র (আলিম) মাদরাসার সভাপতি মো. শওকত হোসেন ফিরোজ, এসএমসি সদস্য আলহাজ্ব মো. বখতেয়ার হোসেন মুরাদ, মাস্টার মুহাম্মদ ছাদেক, খোরশেদ আলম, আনছারুল হক, দাতাপরিবার প্রতিনিধি আবদুর রউফ, আমির খসরু পারভেজ, মঈনুল আলম আদর, শামসুল আলম, সাবেক ছাত্র অধ্যাপক মো. মিজানুর রহমান, মো. মঈনুদ্দীন জুয়েল, ইঞ্জিনিয়ার আতিক উল¬াহ খান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন শিক্ষক মো. আবু ইউসুফ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সহ. প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন ও সিনিয়র শিক্ষক টিপু সুলতান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভূমিদাতাদের মরনোত্তর সম্মাননা ক্রেস্ট তাঁদের পারিবারিক প্রতিনিধিদের মাধ্যমে প্রদান করা হয়। পরে বিদ্যালয়ে ভূমিদাতাদের নামে ভবন; যথাক্রমে মরহুম সোনা মিয়া চৌধুরী (সাবেক এমএনএ) ভবন, মরহুম নজির আহমদ ভবন, মরহুম রফিক আহমদ ভবন, মরহুম ছৈয়দ আলী ভবন, মরহুম ফরিদুল আলম চৌধুরী ভবন ও মরহুম আবদুস ছমদ ভবনের নাম ফলক উন্মোচন করা হয়।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, জাতির অগ্রগতি ও নিজেদের উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তাই, প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞানার্জনে আন্তরিক হতে হবে। জ্ঞান আহরণ, বৈষয়িক যোগ্যতা অর্জন এবং চরিত্র গঠনে অভিভাবকদেরকেও দায়িত্ববান হওয়া উচিৎ।
সর্বশেষ সংবাদ
- The Thrill of Pin-Up Kazino Azərbaycan: Aviator və Crash Oyunları Explained
- Så stöttar vi ansvarligt spelande utan spelpaus
- Framtiden för online gaming och EU casinon
- রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
- প্রতিদিন যেভাবে চিকেন খেলে শরীরের কোনো ক্ষতি হবে না
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, যেভাবে করা যাবে
- সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা
- Casino Online Zonder Cruks: How to Get Started Today
- Ən Yaxşı Üsullar: Mostbet Azərbaycan Müştəri Dəstəyi və Əlaqə 2026
- এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়


