মোঃ গেলাজার রহমান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্রীপুর ইউনিয়নের বোয়ালি গ্রামে বিদ্যুৎ স্পর্শে এক শিশু ও ২ ছাগলের মৃত্যু ও একজন আহত হয়েছে।
জানা গেছে, বোয়ালি গ্রামের মৃত আহম্মেদের ছেলে রবিউলের সেচ মটরের বিদ্যুৎ লাইন ঝড়ে ধানক্ষেতে পড়ে। তা মেরামত না করায় বৃহস্পতিবার ১টার সময় ধান ক্ষেতে ২টি ছাগল গেলে বিদ্যুৎস্পর্শে মারা যায়। ছাগলের মালিক হামিদুল তার শিশু ছেলে রিপন মিয়া (৯) ছাগলের সন্ধান করতে গেলে সে ধানক্ষেতে ছাগল ২টিকে পড়ে থাকতে দেখে। এ অবস্থায় রিপন ছাগল স্পর্শ করলে সেও ঘটনাস্থলেই মারা যায়। তাকে উদ্ধার করতে গেলে আমিন হোসেনের ছেলে জিয়াউর রহমার আহত হয়। কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক এনায়েত কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ সংবাদ
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার


