রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জে বহু বিয়ের নায়িকা নাজমা বেগম পাঁচ পাঁচটি বিয়ে করে একটি স্বামীর ঘরে টিকতে পারিনি। প্রতারক নাজমা’র বিয়ে নাটকে দিশেহারা হয়ে পাঁচটি পরিবার সর্বশান্ত।
সরেজমিন ঘুরে জানা যায়, রামগঞ্জ উপজেলার ০৮নং করপাড়া ইউপি’র উত্তর শ্যামপুর গ্রামের মাইজের বাড়ির শাহাবুদ্দিন মেম্বারের মেয়ে নাজমা বেগম। উটতি বয়সে আপন জেঠাতো ভাইয়ের সাথে টঙ্গিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সে বিয়ে ভেঙ্গে যাওয়ার পর দ্বিতীয় বিবাহ রায়পুর উপজেলায় হয়। সেটি ভেঙ্গে যাওয়ার পর তৃতীয় বিবাহ হয় পার্শ্ববর্তী গ্রাম দরবেশপুর। চতূর্থ বিবাহ হয় লামচর গ্রামের দর্জি বাড়ীতে। পঞ্চম বিবাহ হয় দক্ষিণ দরবেশপুর গ্রামের মোল্লা বাড়ীতে। প্রত্যেকটি বিবাহ ভাঙ্গার পিছনে কারণ পরিবারের লোকজন নগদঅর্থ স্বর্ণ গয়নার তথ্য কালেকশন করে রাত্রে অন্ধকারে চুরি করে বাবার বাড়িতে পাড়ি জমায়। এতে করে প্রত্যেকটি পরিবার প্রতারক নাজমা বেগমের প্রতারণার স্বীকার। নাজমার বাবা শাহাবুদ্দিন মেম্বারের কাছে স্বামীর পরিবারের লোকজন জানতে চাইলে নাজমার বাবা জানান, আমার মেয়ে স্বামীর ঘর সংসার করবেনা। এমনকি পরবর্তী সময়ে নাজমা ও নাজমার বাবা একসঙ্গে প্রত্যেকটি স্বামীর পরিবারকে মোহরানা ও খোরপোষের টাকার জন্য চাপ দেয়। এতে করে বিবাহ আইনে পরিবারের লোকেরা দিতে বাধ্য হয়। এভাবেই পাঁচ পাঁচটি স্বামীর পরিবারকে স্বর্ণ গয়না নগদ অর্থ হাতিয়ে নিয়ে নাজমা কেটে পড়ে। প্রতারক নাজমার হাত থেকে বাঁচার জন্য এলাকাবাসীকে সাবধান থাকার জন্য অনুরোধ করেন ভূক্তভোগী পরিবারগুলো।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



