আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক নৃশৃংশ হত্যা কান্ডের   ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ১ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল ) সকাল ৭টার দিকে ২নং বারশত ইউনিয়ন বোয়ালিয়া গ্রামে বড় মাদ্রাসার পাশে এ নৃশংস ঘঠনা ঘঠে। আহতদের মধ্যে আলমের এবং রফিকের অবস্থা আশংকাজনক। বর্তমানে আহতরা চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করছেন । এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উৎসুক জনতার ঢল নেমেছে ঘটনাস্হলে। হামলাকারীরা মরহুম আশু মিয়ার পুত্র এবং আবু ও তার ছেলে আতিক । এলাকাবাসীর সুত্রে জানা যায় গতকাল বিকাল তিনটার দিকে  কথা কাটাকাটি হয়। সকালে আলম রুটির জন্য গেলে তার উপর অতর্কিত হামলার চালালে তার মা ও ভাই রফিক ও মাহি আলম এলে তারাও হামলার শিকার হয়। ঘটনাস্থলে মা মারা যান। হামলার শিকাররা মফজল আহমদের পুত্র ও স্ত্রী। উল্লেখ্য যে, আসু মিয়া ও মফজল আহমদ আপন ভাই। মফজল আহমদের স্ত্রী সখিনা খাতুন (৭০) ঘটনাস্হলে মারা যায়। এই বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন- ওদের উভয়ের পাশাপাশি ঘর। বৃষ্টি হলে এক ঘরের পানি অন্য ঘরে পড়ে। এ নিয়ে দীর্ঘদিন উভয়ের মধ্যে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে আজ ঘটনা ঘটেছে।এখনো কেউ আটক হয়নি। হামলাকারী পলাতক রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ