নিজস্ব প্রতিনিধি
আজ বিকালে দাউদকান্দিতে মোহাম্মদ আলী ও আবু সাইদ নামে দুই যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ১ এপ্রিল শনিবার বিকালে উপজেলার গৌরীপুর বাজারের গোমতী সেতুর দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল হতে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ (গৌরীপুর) নিয়ে যান। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও পথিমধ্যে আবু সাঈদের মৃত্যু হয় বলে জানা যায়।
পুলিশ জানায়, ‘আবু সাঈদ ও মোহাম্মদ আলী উভয়েই দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের বাসিন্দা। তারা একটি হত্যা মামলার পলাতক আসামী’। গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ‘একটি প্রাইভেটকারযোগে মোহাম্মদ আলী (৩৪) ও আবু সাঈদ (২৪) তিতাস উপজেলার দিকে যাচ্ছিল। গৌরীপুর বাজারের উত্তরে গোমতী সেতুর নিকট দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
এখবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমেপ্ল্ক্সে (গৌরীপুর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। এরই মধ্যে পথে আবু সাঈদ মারা যায বলে জানা যায়।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে এ এলাকায়।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



