ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ৮ নং ওয়ার্ডে নয়াহাট বাজারের পূর্ব পাশে সড়কের ব্রীজ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত কয়েক বছর যাবত এ ব্রীজের বড় একটি স্থানে স্টিলে প্লেট ভেঙ্গে পড়ায় যানবাহন চালক ও যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়েছে।
গত তিন বছরে এ ব্রীজ দিয়ে চলাচল করতে গেয়ে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এছাড়াও এ ব্রীজ দিয়ে রাতে চলাচল করতে পারছে না বলে জানান এলাকাবাসীরা।
এলাকাবাসী আরো জানান, ব্রীজের কথা মেম্বার, চেয়ারম্যানকে জানালেও তা আজ পর্যন্ত কোন কাজ করেনি। ঝুঁকিপূর্ণ এ ব্রীজটি সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
সর্বশেষ সংবাদ
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক



