মোঃ গোলজার রহমান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত আ’লীগ মনোনীত প্রার্থী শিল্পীপতি মিসেস আফরুজা বারীর নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত।
গতকাল বুধবার বিকালে কুশটারী এতিম খানা হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন ছাপড়হাটী ইউনিয়ন আ’লীগের আয়োজনে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। কুশটারী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল আযম চুন্নু মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আফরুজা বারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ সুন্দরগঞ্জ উপজেলার শাখার আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাজেদুল ইসলাম, ছাপড়হাটী ইউনিয়ন আ’লীগের সভাপতি কায়ছার আহম্মেদ, রনজু, ধোপাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হাসানুর রাজা সবুর প্রমুখ। আলোচনা পূর্বে আ’লীগের আদের্শে অনুপ্রানিত হয়ে উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আফরুজা বারীর হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টির নেতা শফিকুল আযম চুন্নু যোগদান করেন। এব্যাপারে জাতীয় পার্টির নেতা শফিকুল আযম চুন্নু মাস্টারের সঙ্গে কথা হলে তিনি বলেন- উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই বঙ্গবন্ধুর আদর্শেই আমি আ’লীগে যোগদান করেছি।
সর্বশেষ সংবাদ
- ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
- অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু
- দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
- Tipy pro výběr správného Robocata pro vás: Podrobný pohled na Betor Casino
- Is casino utan svensk licens flashback worth the risk?
- Tipy pro výběr správného Robocata pro vás: Podrobný pohled na Betor Casino
- সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের অংশ উদ্ধার
- ৭ এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার



