মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)
গাজীপুরের শ্রীপুরে একটি গজারি বন থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালক বৃদ্ধ আবুল হাসেমের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

৫ মার্চ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পোষাইদ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবুল হাসেম উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী সাহেরা খাতুন জানান, রবিবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তার স্বামী। রাতে বাড়ি না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা পোষাইদ এলাকার ডাকাত ভিটা নামের গজারি বনে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শ্রীপুর থানার এসআই আজহারুল ইসলাম জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ছিনতাইয়ের জন্য তাকে খুন করা হয়নি। কারণ নিহতের লাশের পাশেই তার অটোরিকশাটি ছিল। হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ