ফরিদ উদ্দিন:
বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নে ভাবীর লাঠির আঘাতে দেবরের মৃত্যু হয়েছে। নিহত মো. আমিরুল ইসলাম (২৮) ইউনিয়নের চিউরতলী মালিচাঁন ঝিরির লিয়াকত আলীর ছেলে। রোববার (৪ মার্চ) দুপুরে নিহতের লাশ চমেক হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে লামার উদ্দেশ্যে রওয়া দিয়েছে বলে নিশ্চিত করেছেন লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
জানা গেছে, বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাই মো. রবিউল (৩৩) ও স্ত্রী মোছাং আম্বিয়া বেগম (২৫) এর সাথে শনিবার (৩ মার্চ) বিকেলে ঝগড়া হয় আমিরুলের। এসময় বড় ভাইয়ের স্ত্রী মোছাং আম্বিয়া বেগম গাছের লাঠি দিয়ে আমিরুলের মাথায় জোরে আঘাত করলে মাথা ফেটে প্রচন্ড রক্তখনন হতে থাকে। বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যায়।
রাত ৯ টায় চমেক হাসপাতালে পৌঁছালে জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রোববার নিহতের ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমিরুলের দাফন কাপনের কাজ সম্পন্ন করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমিরুলের মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে এলাকাবাসী নিহতের বড় ভাই মো. রবিউল ও তার স্ত্রী আম্বিয়া বেগমকে আটক করে লামা থানাকে খবর দেয়।
খবর পেয়ে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ দাশ সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তিনি অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।
স্থানীয় ইউপি মেম্বার মো. আক্তার হোসেন মেহেরাজ বলেন, ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক। এত তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মানুষকে হত্যা করতে পারে আমার জানা ছিলনা।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



