মোঃ গোলজার রহমান
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদের আসন্ন উপ-নির্বাচনে আ’লীগ আসনটি ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখলেও জাতীয় পার্টি পূণঃরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে।
এ আসনটি একটি পৌরসভা ও ১৫ ইউনিয়ন নিয়ে গঠিত। আগামী ১৩ মার্চ এ আসনে জাতীয় সংসদের দ্বিতীয় দফা উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থী শিল্পপতি আফরুজা বারী, জাতীয় পার্টি- মনোনীত ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গণফ্রন্টের অধ্যক্ষ এম শরিফুল ইসলাম ও ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) জিয়া জামান খাঁন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা খাওয়া-নাওয়া ছেড়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। অনেকেই ভোটারদের সাথে কুশল বিনিময়সহ উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। শো-ডাউন থেকে শুরু করে বিয়ে বাড়ি, মসজিদ, মন্দিরে দোয়া কামনা করছেন প্রার্থীরা। এছাড়া প্রতিনিয়ত তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা তুলে ধরে মাইকিংসহ প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। এ আসনটি দীর্ঘ দিন থেকে জাতীয় পার্টির ঘাটি হিসেবে আখ্যায়িত থাকলেও গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হাতছাড়া হয়ে আ’লীগ মনোনীত প্রার্থী প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নৌকা মার্কা প্রতীক নিয়ে জয় লাভ করেন। মঞ্জুরুল ইসলাম লিটন দুবৃর্ত্তদের গুলিতে নিহত হলে গত বছরের ২২ মার্চ প্রথম দফা উপ-নির্বাচনে জাতীয় পার্টি আসনটি পূণঃরুদ্ধারের চেষ্টা চালালেও আ’লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ নির্বাচিত হন। সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তফা আহম্মেদ নিহত হলে আসনটি আবারও শূন্য হয়। আগামী ১৩ই মার্চের দ্বিতীয় দফা উপ-নির্বাচনে জাতীয় পার্টি আসনটি পূণঃরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে। এদিকে আ’লীগ আসনটি ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন অফিস সুত্রে জানায়, এ উপ-নির্বাচনে ৩ লাখ ৩৮ হাজার ৫’শ ৫৬ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৯’শ ৩৪ ও নারী ১ লাখ ৭৩ হাজার ৬’শ ২২ জন। এদিকে এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে তেমন কোন আগ্রহ লক্ষ্য করা না গেলেও বিভিন্ন সুত্র থেকে জানায় নৌকা ও লাঙ্গল প্রতীকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবার সম্ভবনা রয়েছে। তবে এ নির্বাচন থেকে সরে থাকা জামায়াত ও বিএনপির ভোট ব্যাংক যেদিকে গড়াবে সেই হবে আগামী ১৩ই মার্চের উপ-নির্বাচনে এ উপজেলার কান্ডারী। তা নিয়ে সকলের মনে চলছে জল্পনা-কল্পনা।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ
- ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
- অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু
- দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
- Framtiden för Casino Utan Svensk Licens 10 Euro i Online Gambling



