সাত মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি শিশুদের দেয়া হয় সেরেলাক, খিচুড়ি কিংবা সুজি। বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন স্বাদের সেরেলাক। তবে সেগুলো বাচ্চাদের জন্য কতটুকু স্বাস্থ্যকর তা নিয়ে রয়েছে সন্দেহ। তাই ১ বছরের বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করতে ঘরেই তৈরি করুন সেরেলাক ।
উপকরণ:
নাজিরশাইল চাল ২০০ গ্রাম, পোলাও চাল ১০০ গ্রাম, লাল বিন্নি চাল ১০০ গ্রাম, কালো বিন্নি চাল ৫০ গ্রাম, মুসুর ডাল ৫০ গ্রাম, মাস কালাই ডাল ৫০ গ্রাম, মুগ ডাল ৫০ গ্রাম, রাজমা ২ মুঠ, ছোলা (খোসা ছাড়া) ১০০গ্রাম, গম ১০০ গ্রাম, ভুট্টা ১০০ গ্রাম, চিনা বাদাম ১০০ গ্রাম, কাঠ বাদাম ১০০ গ্রাম এবং সাগু দানা ১০০ গ্রাম।
প্রস্তুতি:
সাগু দানা বাদে সব উপকরণ ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করতে হবে।
পানি ঝরিয়ে সেগুলো রোদে শুকাতে হবে।
উপকরণগুলো শুখিয়ে গেলে সব একসাথে চাল ভাঙানোর মেশিনে গুঁড়া করে কাচের বোতলে সংরক্ষণ করুন।
এভাবে ঘরের তৈরি সেরেলাক ফ্রিজে রেখে ২ থেকে ৩ মাস ব্যাবহার করা যাবে।
প্রণালী: একটি পাত্রে ২ কাপ গরম পানিতে ২ টেবিল চামচ সেরেলাক দিন। পানি ফুটে উঠলে সেরেলাক নামিয়ে ফেলুন। বাচ্চার পছন্দ অনুযায়ী সবজি কিংবা ফল দিন।
স্বাদের জন্য সেরেলাক পাতলা বা ঘন রাখতে পারেন।
সেরেলাক স্বাভাবিক তাপমাত্রায় চলে এলে বাচ্চাকে খাওয়াবেন।
বাচ্চার হজম অনুযায়ী উপকরণ বাড়ানো, কমানো কিংবা বাদ দেয়া যাবে।
সর্বশেষ সংবাদ
- রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা


